Tuesday, June 23, 2026

নেতাজির ‘মৃত্যুদিন’ উল্লেখ করে পোস্ট! রাহুলকে ‘অর্বাচীন’ বলে কটাক্ষ ফব’র

Date:

Share post:

বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী। এদিন সমাজমাধ্যমে দেশনায়ককে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নেতাজির জন্মজয়ন্তীতে ‘শ্রদ্ধা’ জানাতে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু তাতে এমন কথা লিখলেন যে, শ্রদ্ধার বদলে ‘অপমান’ করার অভিযোগ উঠে গেল!

এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, “মহান বিপ্লবী, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, নেতাজি সুভাষচন্দ্র বসুজিকে তাঁর জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। নেতাজির নেতৃত্ব, সাহস, সামাজিক ন্যায়বিচারের জন্য তাঁর সংগ্রাম, সহনশীলতা এখনও প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করে। ভারত মাতার অমর সন্তানকে আমার বিনম্র প্রণাম! জয় হিন্দ।” এর সঙ্গেই নেতাজির একটি ছবিও পোস্ট করেছেন কংগ্রেস নেতা।  সেখনে জন্মের পাশাপাশি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুদিন হিসাবে ১৮ আগস্ট, ১৯৪৫-কে উল্লেখ করা হয়েছে। কার্যত নেতাজির মৃত্যুরহস্যকে অস্বীকার করা হয়েছে কংগ্রেস নেতার পোস্টে!আর তাতেই তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। সমালোচনার শিকার হতে হয়েছে লোকসভার বিরোধী দলনেতাকে।

রাহুল গান্ধীর এই পোস্টের সমালোচনা করে নেতাজির নিজের তৈরি দল ফরওয়ার্ড ব্লক অপমানের অভিযোগ তুলে রাহুলকে ‘অর্বাচীন’ বলে আক্রমণ করেছে। বিজেপি, তৃণমূলও রাহুলের সমালোচনায় সুর চড়িয়েছে। ফরওয়ার্ড ব্লক চেয়ারম্যান নরেন চট্টোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, ‘নেতাজির মৃত্যুদিন সম্পর্কে কংগ্রেস আগেও বিতর্ক তৈরি করেছে। আবার করল। রাহুল গান্ধী অর্বাচীনের মতো মন্তব্য করেছেন।’‌ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘নেতাজি সম্পর্কে অন্তর্ধান রহস্য কথাটা ব্যবহার করা হয়। তাইহোকুতে কোনও বিমান দুর্ঘটনা ওই দিন আদৌ ঘটেছিল কিনা ও তাতে আদৌ কারও মৃত্যু হয়েছিল কিনা সেটার কোনও প্রমাণ নেই। নেতাজির মৃত্যুদিন বলে দেওয়া কখনওই সমর্থনযোগ্য নয়।’

আরও পড়ুন- টাকা নয়, সইফের কাছ থেকে অন্য উপহার চাই অটোচালক ভজনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...