Wednesday, March 4, 2026

কুয়াশার বাউন্সারে শীত অধরা রাজ্যে, চড়ছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ 

Date:

Share post:

মাঘের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল তবুও জাঁকিয়ে শীত পড়ল না রাজ্যে। উপরন্তু বাড়ছে কুয়াশার দাপট, যার জেরে একের পর এক দুর্ঘটনার খবর শিরোনামে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, পর পর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আজ, শুক্রবার পর্যন্ত ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কুয়াশার দাপট চলবে।

হাওয়া অফিস বলছে, আগামী রবিবার পর্যন্ত উত্তরের ৪ ও দক্ষিণের ৯ জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ, উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে উত্তরের কয়েকটি জেলায় হালকা তুষারপাত হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত দিন দুই উষ্ণ আবহাওয়ার মেজাজ থাকবে। মহানগরীতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি বেশি।

spot_img

Related articles

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...