Saturday, March 14, 2026

বারাকপুরে গলা কেটে বৃদ্ধাকে খুন, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

নিজের ঘর থেকেই বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধার। পুলিশের প্রাথমিক অনুমান বৃদ্ধাকে খুন করা হয়েছে। মৃতার নাম ফুলজান বিবি (৮০)।দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ কুকুর। ঘটনাটি ঘটেছে বারাকপুরের জেটিয়া থানার কাঁচরাপাড়া(KACHRAPARA) পাল্লাদহ গ্রামে।

নিজের ঘরেই ওই বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। ওই বৃদ্ধা ভাল চোখে দেখতেন না। সকাল আটটা নাগাদ বৃদ্ধার মেয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিতে দরজা খুলে যায়। তারপরে দেখা যায় বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন, গলার নলি কাটা বৃদ্ধার। খবর পেয়েই ঘটনাস্থলে যায় জেটিয়া থানার পুলিশ।

বৃদ্ধাকে গলা কেটে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনায় এলাকা ব্যপক চাঞ্চল্য  ছড়িয়েছে। কি কারণে এই খুন তদন্ত করে দেখছে পুলিশ। ওই বৃদ্ধার মেয়ে রোজিয়া বিবির দাবি, মায়ের কোনও সম্পত্তি নেই, জমানো কোনও টাকা-পয়সা, জমি জায়গা কিছুই নেই। তবুও কেন তাকে খুন করা হল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...