Friday, May 15, 2026

অসৌজন্যমূলক আচরণ! নারায়ণকে শোকজ বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির

Date:

Share post:

সভামঞ্চে অসৌজন্যমূলক আচরণ। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে শোকজ করল বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটি। শুক্রবার নবান্নে তাঁকে কারণ দর্শানোর চিঠি দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shabhandev Chatterjee)।

সামাজিক অনুষ্ঠান মঞ্চে অশালীন আচরণ! অভিযোগে অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর (Narayan Goswami) বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, সাংবাদিক বৈঠকে একথা জানান তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder)। জানান, “নারায়ণ গোস্বামীর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। জেলা নেতৃত্বকে ওর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও ভাইরাল (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) হয়। সেখানে দেখা যায়, উপস্থিত বিধায়ক নারায়ণ গোস্বামী মঞ্চ থেকে দুই মহিলাকে কটুক্তি করছেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে উঠে অশালীন আচরণ করেন তিনি। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সূত্রের খবর, বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। জয়প্রকাশ (Jayprakash Majumder) জানান, “নারায়ণ গোস্বামীর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। এই অসৌজন্যমূলক আচরণ দল অনুমোদন করে না। জেলা নেতৃত্বকে ওর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

এর পরেই বৈঠকে বসে শোভনদেব চট্টোপাধ্য়ায়ের (Shabhandev Chatterjee) নেতৃত্বাধীন শৃঙ্খলা রক্ষা কমিটি। শোভনদেবের পাশাপাশি কমিটিতে আছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসের মতো তৃণমূল নেতারা। তাঁদের সম্মতিতেই শোকজ নোটিশ পাঠানো হয়। তবে সূত্রের খবর, কতদিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে, সে সংক্রান্ত কোনও তথ্য ওই চিঠিতে উল্লেখ নেই।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...