Saturday, May 2, 2026

চিকিৎসার সঙ্গে অভিনয় কি নিয়ম মেনে? কিঞ্জলের রিপোর্ট তলব মেডিক্যাল কাউন্সিলের

Date:

Share post:

স্বাস্থ্য ব্যবস্থাকে বিকল করে দিয়ে মাসের পর মাস আন্দোলনের নামে নিজেদের আখের গোছানোর কাজ করেছেন বেশ কিছু সিনিয়র ও জুনিয়র চিকিৎসক। আন্দোলনের সেই সব মুখ বা পিছন থেকে মদতদাতারা আদৌ সাধারণ মানুষের পরিষেবা দিতে সদিচ্ছা রাখেন তা নিয়ে আগেই খোদ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন। এবার এই সব জুনিয়র চিকিৎসকদের কার্যক্রম পরীক্ষা শুরু রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। পিজিটি (PGT) কিঞ্জল নন্দর (Kinjal Nanda) উপস্থিতি ও অন্য পেশায় যোগ নিয়ে আর জি কর অধ্যক্ষকে চিঠি দিয়ে তথ্য দাবি করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল (State Medical Council)।

আর জি কর থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ – রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে দুর্বল করার কোনও অপচেষ্টা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো মেদিনীপুরের অভিযুক্ত চিকিৎসকদের সাসপেন্ড করেও শুরু হয়েছে সিআইডি (CID) তদন্ত। শুক্রবার হিমাদ্রি নায়েক এবং দিলীপ পাল নামে দুই সিনিয়র চিকিৎসককে ডেকে জেরা করা হয়। একইভাবে আর জি করের আন্দোলনের সময় সরকারি হাসপাতালে চিকিৎসা না দিয়ে আন্দোলন বা ব্যক্তিগত নাম-অর্থ রোজগারে যারা মন দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধেও এবার কড়া রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

আর জি কর হাসপাতাল (R G Kar Medical College and Hospital) অধ্যক্ষকে চিঠি দিয়ে মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে একজন পিজিটি হিসাবে স্টাইপেন্ড (stipend) কত পান কিঞ্জল নন্দ। তার উপস্থিতির হার কত, তা ৮০ শতাংশের বেশি কিনা, তাও জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে সিনেমা, বিজ্ঞাপনে অভিনয়ের জন্য অনুমতি চেয়েছিল কিনা সেই প্রশ্নও করা হয়েছে অধ্যক্ষের (Principal) কাছে। অভিনয় করার জন্য তার সঠিক এনওসি (NOC) ছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে। অধ্যক্ষের পাশাপাশি কিঞ্জলের বিভাগীয় প্রধান (HoD) ও মেডিক্যাল কলেজের অ্যাকাউন্টেন্টের কাছে এই একই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে।

এর আগেও আর জি কর আন্দোলনের সময় অভিনয় করা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন কিঞ্জল। আন্দোলনের প্রতিবাদী মুখকে নিজের ছবির প্রচারে ব্যবহার করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। আদতে সেই সব অভিযোগের ভিত্তি কতটা, মেডিক্যাল কাউন্সিলের (State Medical Council) প্রশ্নের উত্তরে তা অনেকটাই স্পষ্ট হবে। রাজ্য মেডিক্যাল কাউন্সিল এই প্রশ্ন স্বাস্থ্য দফতর ও নবান্নেও পাঠিয়েছে। আশা করা যায়, উত্তর পেলেও স্বাস্থ্য দফতর ও রাজ্য সরকারকে তথ্য পেশ করবে কাউন্সিল।

Related articles

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...