Friday, May 15, 2026

উত্তর থেকে দক্ষিণ, লোকসংস্কৃতির নিদর্শন তুলে রেড রোডে কুচকাওয়াজ: অভিবাদন গ্রহণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসে বাংলার আপামর জনসাধারণের জীবনযাত্রার উদযাপন রেড রোডে। বাংলার কোণায় কোণায় যে সংস্কৃতির ধারা বহমান, তারই নিদর্শন বিশ্বমঞ্চে তুলে ধরা হল রাজ্য সরকারের উদ্যোগে। অভিবাদন গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই উপস্থাপনা প্রত্যক্ষ করলেন বিদেশী অতিথিরাও।

৭৬ তম প্রজাতন্ত্র দিবসে (Republic Day)সেনাবাহিনীর বায়ু, স্থলবাহিনী ও সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও সাংসদরাও উপস্থিত ছিলেন। সেইসঙ্গে ছিলেন বিভিন্ন দেশের অতিথিরা।

রেড রোডে (Red Road) কুচকাওয়াজে (parade) বরাবরই ভারতীয় সেনার একটি প্রাধান্য থাকে। তবে যে বাংলার মাটিতে এই কুচকাওয়াজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে, তারই সংস্কৃতিরও প্রদর্শন হয়। ঠিক যেমন রবিবারের কুচকাওয়াজে পাহাড়ের চা বাগানের (tea garden) মানুষের কথা উঠে এলো। তেমনই উঠে এলো সুন্দরবনের (Sunderban) জঙ্গলে বনবিবির নাম গাঁথা। জঙ্গলমহলের আদিবাসীরা তাদের সংস্কৃতিকে নৃত্য গীতের মাধ্যমে তুলে ধরলেন। কখনও ফুটে উঠলো চা পাতা তোলায় স্থানীয় মানুষের আনন্দ দুঃখের কাহিনী। আবার কখনও বাঘের উপদ্রবে সুন্দরবনের মানুষের বনবিবির শরণাপন্ন হওয়ার কাহিনী।

বরাবরই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে বাংলার মানুষের নিরাপত্তায় যেভাবে পুলিশে ও নিরাপত্তা বাহিনীতে মহিলাদের নিয়োগ হয়েছে, তার প্রদর্শন হল রেড রোডের কুচকাওয়াজে। পথ নিরাপত্তা থেকে স্থানীয় নিরাপত্তায় মহিলা পুলিশ বাহিনীর যে বাইক বাহিনী প্রতিনিয়ত মানুষকে নিশ্চয়তা প্রদান করে, সেই বাহিনীর প্রদর্শন উঠে এলো রেড রোডে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাপিড অ্যাকশন ফোর্সের (RAF) যে মহিলা বাহিনী তৈরি হয়েছে তার বর্ণাঢ্য প্রদর্শন হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে।

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...