Thursday, June 4, 2026

আরজি করের নির্যাতিতার পরিবারের সমালোচনায় এবার সরব ফিরহাদ

Date:

Share post:

আর জি করের নির্যাতিতার পরিবারের সমালোচনায় এবার সরব রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নির্যাতিতার পরিবার বার বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছেন। সেই নিয়েই তাদের সমালোচনা করলেন ফিরহাদ। এক্তিয়ারের বাইরে গিয়ে কথা বলা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবার এখন রাজনীতি করছেন বলেও দাবি করেন ফিরহাদ। (Firhad Hakim)

সিবিআই এবং রাজ্য পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে লাগাতার প্রশ্ন তুলছেন নির্যাতিতার মা-বাবা। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নিজেই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী, তার অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে দাবি করেছেন। রবিবার নির্যাতিতার পরিবারের সমালোচনা করেন ফিরহাদ। তিনি বলেন, আমরা অত্যন্ত সহানুভূতিশীল ওদের প্রতি। কিন্তু সন্তান শোকে এমন কিছু বলা উচিত নয়, যা ওর এক্তিয়ারের মধ্যে পড়ে না। এখন যা হয়ে গিয়েছে, যাদের পাল্লায় পড়েছেন, এখন রাজনীতি করছেন ওরা। এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী ওর দয়ায় বা বামপন্থী দলগুলির দয়ায় পদে বসে নেই। বাংলার মানুষ চেয়েছেন বলেই চেয়ারে বসে আছেন মুখ্যমন্ত্রী। কারও দয়ায় বসে নেই। মানুষের সমর্থন নিয়ে বসে রয়েছেন।

এদিন ফিরহাদ আরও বলেন, আবার ওকে বলব, এক্তিয়ারের মধ্যে থাকুন। নিশ্চিত ভাবে ন্যায় চাইবেন।CBI যেভাবে করেছে, আমিও দুঃখিত। কিন্তু তার মানে এই নয় যে, আপনাকে দিয়ে যা বলাবে, তাই বলবেন। এতে মানুষের যে সহানুভূতি রয়েছে আপনার উপর, তা নষ্ট হয়ে যাবে।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...