Saturday, March 14, 2026

অন্ধভক্তি! উত্তরপ্রদেশে যৌনাঙ্গ কেটে মহাদেবকে অর্পণ প্রৌঢ়ের

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলি ঠিক কেমন পরিস্থিতিতে তা স্কুল ছুটের তালিকাতেই প্রমাণিত। সেখানে ধর্মীয় ক্ষেত্রে অন্ধবিশ্বাসে (superstition) কোথাও পিছিয়ে নেই গেরুয়া রাজ্যগুলি। অন্ধভক্তির চরম নিদর্শন দিলেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) এক প্রৌঢ় নিজের যৌনাঙ্গ কেটে মহাদেবকে অর্পণ করে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও গ্রামবাসীদের দাবি, তিনি অত্যন্ত পুণ্যের কাজ করেছেন।

সাতসকালে উত্তরপ্রদেশের সীতাপুরের (Sitapur) মহমুদাবাদের বাসিন্দা বিহারী লাল ছেলেকে নিয়ে স্থানীয় শিবমন্দিরে যান। সেখানে নিজের কাটা যৌনাঙ্গ (private part) ছেলের হাতে গিয়ে তা অর্পণ করতে বলেন। তাঁর কাণ্ড দেখে উপস্থিত গ্রামবাসীরা ঈশ্বরের নামে ধ্বনি দিতে থাকে। এদিকে তখন রক্তাক্ত বিহারী মাটিতে পড়ে কাতরাচ্ছেন।

কোনও মতে বাড়িতে খবর পৌঁছানোয় বাড়ির লোকেরা বিহারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কেন এমন কাজ করেছিলেন বিহারী তা তিনি কাউকে জানাননি। শুধু এক কঠিন প্রার্থনা করেছিলেন তিনি মহাদেবের কাছে। তাই এই কাজ বলে জানান। যদিও পরিবারের দাবি, দুশ্চিন্তায় তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তবে গ্রামবাসীরা মন্দিরে রক্তাক্ত বিহারীকে উদ্ধার না করে ভিডিও তোলেন। তা নেট দুনিয়ায় ভাইরালও হয়। কিন্তু তাকে যে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা দরকার, তা তাদের মনে হয়নি। বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন উত্তরপ্রদেশের ওই প্রৌঢ়।

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...