Friday, May 15, 2026

সাধারণতন্ত্র দিবসে কলকাতা বিমানবন্দরে রহস্যময় মৃত্যু এক যাত্রীর!

Date:

Share post:

রবিবার সাধারণতন্ত্র দিবসে(republic day)কলকাতা বিমানবন্দরে রহস্যময় মৃত্যু হল এক যাত্রীর। জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি ইম্ফল থেকে শহরে এসেছিলেন এই যাত্রী। গত কয়েকদিন ধরেই তিনি কলকাতা বিমানবন্দর(kolkata airport)চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন। রবিবার তাকে বিমানবন্দরে ঘুরতে দেখে প্রথমে তার চিকিৎসার ব্যবস্থা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরেই কলকাতা বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার থেকে তিনি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি একটি বেসরকারি বিমানসংস্থার বিমানে সন্ধ্যার সময় কলকাতায় আসেন তিনি।তার নাম ওম সিং। বয়স আনুমানিক (৫০)। তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তারপর তিনি যে এমন কাণ্ড ঘটাবেন তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ।

আরও পড়ুন- অন্ধভক্তি! উত্তরপ্রদেশে যৌনাঙ্গ কেটে মহাদেবকে অর্পণ প্রৌঢ়ের

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...