Saturday, April 4, 2026

প্রাথমিকে ইংরাজি তুলে দেওয়া CPIM! এসএফআইয়ের বিকাশ ভবন ‘হাঙ্গামা’য় কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

শহরের বুকে ফের একবার অরাজকতা তৈরির চেষ্টা বামেদের। বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) মিছিল ঘিরে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় সপ্তাহের প্রথম দিন। বাম ছাত্র সংগঠনের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্নকে কড়া কটাক্ষ রাজ্যের শাসকদলের। স্মরণ করিয়ে দেওয়া হল, সিপিআইএম (CPIM) আমলে রাজ্যের শিক্ষাব্যবস্থায় নিয়োগ থেকে পঠন পাঠনের দুর্দিনের কথা।

সোমবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিরোধিতায় একাধিক দাবি নিয়ে বিকাশ ভবন (Bikash Bhavan) অভিযান চালায় এসএফআই। বিকাশ ভবনের আগেই গার্ডরেল দিয়ে তাদের আটকানোর পরিকল্পনা ছিল পুলিশের। এসএফআই কর্মীরা সেই ব্যারিকেড (barricade) ভেঙে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। একাধিক রুটে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ এসএফআই কর্মীদের গ্রেফতার করে।

তবে যে বাম ছাত্র সংগঠন তৃণমূল সরকারের দিকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আঙুল তুলেছে, তাদের আমলের শিক্ষা ব্যবস্থা স্মরণ করিয়ে দেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। প্রাথমিকে ইংরাজি তুলে দেওয়া, রাজ্যে কম্পিউটার শিক্ষা (computer education) আটকে দেওয়া বামেদের ছাত্র সংগঠনের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে বাম আমলে অযোগ্যদের চাকরির উদাহরণগুলি তুলে ধরে এসএফআই-কে তীব্র কটাক্ষ করেন তিনি।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...