Monday, May 25, 2026

ট্রেনের মাথায় উঠে রিলস করতে গিয়ে ছাত্রের মৃত্যু! প্রশ্ন রেলের নিরাপত্তা নিয়ে

Date:

Share post:

রিলস তৈরির নেশা! একেবারে ট্রেনের মাথায় উঠে পড়েছিল ছাত্র। ঘটল মর্মান্তিক পরিণতি। মৃত্যু হল বর্ধমানের মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত দিশান চৌধুরী। বছর ষোলোর ওই কিশোর কেতুগ্রাম আশুতোষ মেমোরিয়াল স্কুলের ছাত্র। সোমবার সকালে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রেনের মাথায় ওঠার সময় কেন কোনও নিরাপত্তারক্ষী দেখলেন না?

ঠিক কী ঘটেছিল এদিন? তিন বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরয় দিশান। কান্দরা স্টেশনে যায়। ৩ নম্বর প্ল্যাটফর্মে একটি পরিত্যক্ত ট্রেন ছিল। মোবাইল হাতে একেবারে ট্রেনের মাথায় উঠে পড়ে। রিলস বানানোর সময় বিদ্যুতের তারের সঙ্গে তার শরীরের স্পর্শেই ঘটে অঘটন। মুহূর্তে ঝলসে যায় দিশান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

আরও পড়ুন- বিজেপির অসহযোগিতার অভিযোগ উড়িয়ে BSF-কে .৯ একর জমি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...