Monday, March 16, 2026

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তকারী ১২ জনকে বরখাস্ত করল মার্কিন প্রশাসন

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন। এরপর থেকেই একের পর এক পরিবর্তনের কাজ করে যাচ্ছেন। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(DONALD TRUMP) বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করা বেশ কয়েক জন আধিকারিককে বরখাস্ত করল আমেরিকার বিচার বিভাগ।সোমবার বরখাস্ত হওয়া প্রত্যেক আধিকারিকের কাছে গিয়েছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির একটি চিঠি। তাতে স্পষ্ট বলা হয়েছে, ট্রাম্পের উদ্দেশ্যকে বিশ্বস্ত ভাবে বাস্তবায়িত করার প্রশ্নে তাদেরকে আর ‘বিশ্বাস’ করা যাচ্ছে না।চিঠিতে লেখা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিচারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমাদের মনে হয় না, আমেরিকার বিচার বিভাগ প্রেসিডেন্টের উদ্দেশ্যকে বিশ্বস্ত ভাবে বাস্তবায়িত করার প্রশ্নে আপনাদের উপর আর আস্থা রাখতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানো এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল। দুই মামলাতেই বরখাস্ত হওয়া আধিকারিকেরা প্রাক্তন স্পেশ্যাল কাউন্সেল জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্ত দলে যুক্ত ছিলেন।

প্রসঙ্গত, ২০২২ সালে স্পেশ্যাল কাউন্সেল পদে নিযুক্ত হয়েছিলেন জ্যাক স্মিথ। তার উপরেই ছিল ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলার তদন্তভার। পাল্টা হুমকি দিয়ে ট্রাম্পও বলেছিলেন, ক্ষমতায় এলে ‘দুই সেকেন্ডের মধ্যেই’ স্মিথকে সরিয়ে দেবেন তিনি। যদিও ট্রাম্পের শপথের আগেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন স্মিথ। গত নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বন্ধ হয়ে যায় তদন্তও। এ বার সেই মামলার সঙ্গে যুক্ত অন্তত ১২ জনকে বরখাস্ত করল ট্রাম্পের বিচার বিভাগ। দুই মামলাতেই বরখাস্ত হওয়া আধিকারিকেরা প্রাক্তন স্পেশ্যাল কাউন্সেল জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্ত দলে যুক্ত ছিলেন।ওয়াকিবহালমহলের মত, সেই কারণেই  বরখাস্ত করা হয়েছে ওই আধিকারিকদের।

 

 

spot_img

Related articles

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...