Tuesday, June 23, 2026

ফের কৈলাস-মানস সরোবর যাত্রা শুরুর সিদ্ধান্ত নিল ভারত-চিন  

Date:

Share post:

টানা কয়েক বছর বন্ধ থাকার পর ফের কৈলাস-মানস সরোবর যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিল ভারত-চিন। পুণ্যার্থীদের জন্য সরাসরি বিমানযাত্রার বিষয়েও কথা হয়েছে দুদেশের মধ্যে। ২০২৫ সালের গ্রীষ্মেই শুরু হবে কৈলাস-মানস সরোবর যাত্রা।

বিদেশ সচিব বিক্রম মিস্রি চিন সফরে তিনি সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করেন। এরপরই ভারতীয় পুণ্যার্থীদের জন্য সুখবর জানাল বিদেশ মন্ত্রক। ২০২০ সালে কোভিড-এর জেরে এই যাত্রা বন্ধ হয়। একই সময়ে গালওয়ান সংঘাত। এরপর ভারত-চিন সম্পর্কের অবনতিতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

বিদেশ মন্ত্রকের বিবৃতি দিয়ে জানিয়েছে, “ভারত-চিন ২০২৫ সালের গ্রীষ্মে কৈলাস-মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কীভাবে তা সম্ভব তা নিয়ে আলোচনা করা হচ্ছে। তারা জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য সরবরাহ এবং আন্তঃসীমান্ত নদী সম্পর্কিত অন্যান্য সহযোগিতা পুনরায় শুরু করার বিষয়ে আলোচনার জন্য ভারত-চিন বিশেষজ্ঞ পর্যায়ে প্রাথমিক বৈঠক করতেও সম্মত হয়েছে।”

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...