Saturday, April 4, 2026

মুর্শিদাবাদে তৃণমূল নেতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য!

Date:

Share post:

মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন, বুধের সকালে বহরমপুরে রাস্তার ধার থেকে উদ্ধার তৃণমূল নেতার (TMC leader) দেহ। মৃত্যু ঘিরে ধোঁয়াশা, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি বহরমপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ছিলেন, নাম সুকুমার অধিকারী (Sukumar Adhikari)। বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। মঙ্গলবার রাতে কিছুটা অন্যমনস্কভাবেই বাড়ি থেকে বেরিয়ে ফেরেননি। রাতটা কোনমতে দুশ্চিন্তায় কাটিয়ে পরিবারের তরফে সকালে থানায় অভিযোগ দায়ের করার আগেই রানিবাগান সংলগ্ন রাস্তা থেকে উদ্ধার তৃণমূল নেতার দেহ।

এলাকায় ভালো মনের মানুষ হিসেবে পরিচিত সুকুমার তৃণমূলের দক্ষ নেতা ছিলেন। জেলা এবং সংগঠনের কাজ যথেষ্ট দায়িত্ব সহকারে সামলাতে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পারিবারিক বিবাদ, মানসিক অবসাদ নাকি অন্য কোন কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও তাঁর মৃত্যুতে প্রাথমিকভাবে অ্যাসিড খেয়ে আত্মহত্যার তত্ত্বকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)পাঠানো হয়েছে, রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তৃণমূল নেতার রহস্যমৃত্যুতে শোকস্তব্ধ এলাকা।

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...