Saturday, March 14, 2026

চিলি চিকেন নয় ক্যান্টিনের রাঁধুনিকে চিলি পনির বানানোর আবদার বিরাটের

Date:

Share post:

দীর্ঘ ১২ বছর পর রঞ্জিট্রফির ম্যাচে নামেন বিরাট কোহলি। দিল্লি হয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামেন বিরাট। রেলওয়েজের বিরুদ্ধে এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ম্যাচ দেখতে হাজির হাজার হাজার সমর্থক।

নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন বিরাট । জানা গিয়েছে , সেই বিরাটই নাকি এদিন চিলি পনির খেয়েছেন মধ্যাহ্নভোজে। সূত্রের খবর, বিরাট নাকি নিজেই ক্যান্টিনের রাঁধুনির কাছে চিলি পনির খেতে চেয়েছিলেন। সেই মত এদিন মধ্যাহ্নভোজে চিলি পনির খান বিরাট। চিলি চিকেন ছেড়ে চিলি পনির খান বিরাট।

ক্যান্টিনের রাঁধুনি সঞ্জয় ঝাঁ ছোটবেলা থেকেই চেনেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। তিনি জানেন বিরাটের পছন্দের খাবার কোনটা। এই নিয়ে সঞ্জয় ঝাঁ বলেন, “২৫ বছর ধরে এই ক্যান্টিনে রান্না করছি আমি। কোহলিকে আমি ছোটবেলা থেকে চিনি। এখান থেকেই তো ওর কেরিয়ারের শুরু। এখন ও তারকা হয়ে গিয়েছে। কিন্তু একটুও দম্ভ নেই। আগের মতোই কথা বলে। তবে আগে ওর প্রিয় খাবার ছিল ক্যান্টিনের চিলি চিকেন। শুধু নিজে খেত এমন নয়, বন্ধুদেরও বলত খেতে। এখন ছোলে বাটুরে বা কড়ী চাওল খায়। আমি জিজ্ঞেস করেছিলাম বাইরে থেকে খাবার এনে দেব কি না। কিন্তু ও ক্যান্টিনের খাবারই খাবে বলল।”

২০১২ সালে শেষবার রঞ্জি খেলেছিলেন কোহলি। সেবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে গাজিয়াবাদে খেলেছিলেন তিনি। এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির জার্সি পরে নেমে পড়েছেন কোহলি। এবার প্রতিপক্ষ রেলওয়েজ।

আরও পড়ুন- বিরাটের রেকর্ড ভাঙলেন স্মিথ, প্রশংসায় পন্টিং

 

 

 

 

 

 

 

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...