Sunday, May 17, 2026

বইমেলায় প্রকাশ পেল উজ্জ্বল সিনহার কালোদিঘি, উদ্বোধনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Date:

Share post:

এবারের বইমেলায় প্রকাশ পেল উজ্জ্বল সিনহার কালোদিঘি। এদিন বই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আলাপন বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা। এই বইয়ের ভূমিকা লিখেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বইয়ের উদ্বোধন করে ব্রাত্য বসু বলেন, দীর্ঘদিন বাংলা সাহিত্য পাঠের উজ্জ্বলের যে প্রকরণ তা প্রকাশ পেয়েছে এই বইয়ের মধ্যে দিয়ে। ওর নিজের জীবন-যাপন যেহেতু অনেক রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে তাই আমার মনে হয়েছে ওর সেই অভিজ্ঞতাগুলো একটা পরিণত বয়সে এসে সংহত হচ্ছে। সেগুলো যেভাবে সাহিত্যের ভাষায় আত্মপ্রকাশ করছে তা চমৎকার লাগছে। আমি এই বইয়ের বহুল পাঠ প্রত্যাশা করি।

বিজ্ঞাপনের জগতে চেনা মুখ উজ্জ্বল। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বিজ্ঞাপনী কাজে রত। সিনেমা থেকে সাহিত্য, যে কোনও শিল্পমাধ্যমেই তাঁর নিবিড় পাঠ। অনুসন্ধিৎসু মন, সদাই নতুনের অন্নেষনে নিবিষ্ট। গত বছরই প্রকাশ পেয়েছে পাঠক ও সমালোচকমহলে সমাদৃত তাঁর প্রথম উপন্যাস ‘উজানযাত্রা’। জাদুবাস্তবতার আঙ্গিকে লেখা পরীক্ষামূলক গ্রন্থ ‘কালোদিঘি’ তাঁর দ্বিতীয় উপন্যাস।

আরও পড়ুন- মহাকুম্ভের দুর্ঘটনায় মোট কতজন নিহত-আহত? সর্বদলীয় বৈঠকে সঠিক সংখ্যা জানানোর দাবি তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...