Monday, April 6, 2026

রঞ্জিতে খেলতে নেমে নজির প্রাক্তন কেকেআর ক্রিকেটারের

Date:

Share post:

রঞ্জিট্রফিতে নজির গড়লেন শেল্ডন জ্যাকসন। এদিন রঞ্জিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামে অসমের বিরুদ্ধে। সেই ম্যাচে ৪৮ রান করেন শেল্ডন। ইনিংস সাজান ৫ টি চার এবং একটি ছক্কা দিয়ে। আর এই সুবাদে রেকর্ড গড়লেন তিনি। এক্ষেত্রে শেল্ডন টপকে গেলেন নমন ওঝাকে। শততম রঞ্জি ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়লেন কলকাতা নাইট রাইডার্স প্রাক্তন ক্রিকেটার।

নমন রঞ্জি ট্রফিতে ১৪৩টি ছক্কা মেরেছেন। সেই সংখ্যা টপকে গেলেন জ্যাকসন। জ্যাকসনের রেকর্ড গড়া ছক্কাটি আসে রাহুল সিং-এর ওভারে। চার নম্বরে ব্যাট করতে নেমে ছক্কা মারেন তিনি। এই ম্যাচে জ্যাকসনের সেটাই ছিল প্রথম ছয়। রঞ্জিতে ১০০-র বেশি ছক্কা মারার তালিকায় নমন এবং জ্যাকসন ছাড়াও রয়েছেন মণীষ পাণ্ডে, পরশ ডোগরা, সৌরভ তিওয়ারি এবং ইউসুফ পাঠান। শুধু তাই নয়, রঞ্জিতে শেল্ডনের রয়েছে ৬৬০০-এর বেশি রান । সৌরাষ্ট্রের হয়ে সবচেয়ে বেশি রান করার তালিকায় তৃতীয় স্থানে জ্যাকসন। চেতেশ্বর পুজারা এবং শীতাংশু কোটাকের পরেই তিনি।

এদিন রঞ্জিট্রফিতে অসমের বিরুদ্ধে দাপট দেখায় সৌরাষ্ট্র। দিনের শেষে সৌরাষ্ট্রের রান ৩ উইকেট হারিয়ে ৩৬১। ১৩অ রান করেন হার্ভিক দেশাই। ৯৫ রানে অপরাজিত চেতেশ্বর পুজারা। ৮০ রান করেন চিরাগ।

আরও পড়ুন- রঞ্জিতে প্রথম দিন বল হাতে দাপট বাংলার, প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১১৯

Related articles

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...