Tuesday, June 23, 2026

দিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে বোমাতঙ্ক, প্রশ্নের মুখে নিরাপত্তা

Date:

Share post:

সংসদের বাজেট অধিবেশন শুরু দিনেই দিল্লির (Delhi) চাণক্যপুরীর বঙ্গভবনে বোমাতঙ্ক। শুক্রবার, দুপুরে, বঙ্গভবনের পিছন দিকে দুটি সন্দেহজনক বস্তু ছোড়া হয় বলে অভিযোগ। সেগুলি ওই চত্বরে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে (Bomb Squared)। ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। হাই প্রোফাইল এই ভবনে এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। প্রশ্নের মুখে নিরাপত্তাও।

পরে দিল্লি পুলিশের বম্ব স্কোয়াড (Bomb Squared) ঘটনাস্থলে যায়। গোটা চত্বর পরীক্ষা করে, সন্দেহজনক বস্তু দুটিকে নিয়ে যায় দিল্লি পুলিশের টিম। বঙ্গভবন ঘিরে বিভিন্ন বিদেশি দূতাবাস ও একাধিক হাই কমিশনের অফিস রয়েছে। সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে এদিন। কয়েকদিন পরে দিল্লির বিধানসভা নির্বাচন। VVIP-দের আসা-যাওয়ার এই জায়গায় কীভাবে সন্দেহজনক বস্তুদুটি ছোড়া হল তা নিয়ে প্রশ্নের মুখে নিরাপত্তা।

কে বা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। পরীক্ষা করা হচ্ছে সন্দেহজনক বস্তু দুটিও।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...