Tuesday, June 23, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভালো ফুটবল খেলেও আটকে গেল ইস্টবেঙ্গল এফসি। এদিন অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসির সঙ্গে গোল শূন্য ড্র করে অস্কার ব্রুজোর দল। ফলে প্লে অফের লড়াইয়ে আরও চাপে লাল-হলুদ বাহিনী। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় একধাপ উঠে এল অস্কারের দল।

২) ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচে জয় ভারতের। এদিন ইংরেজদের হারাল ১৫ রানে। বল হাতে দাপট হর্ষিত রান এবং রবি বিষ্ণোইয়ের। ব্যাট হাতে দাপট শিভম দুবে এবং হার্দিক পান্ডিয়ার। এই জয়ের ফলে ম্যাচ ম্যাচের সিরিজে ৩-১ ফলাফলে এগিয়ে সূর্যকুমার যাদবের দল।

৩) বিরাট কোহলির জন্য ব্রিসবেন টেস্টে নাকি ছন্দ হারিয়েছিলেন আকাশ দীপ। এমনটাই জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার-গাভাস্কর ট্রফির ব্রিসবেন টেস্টে ভারতীয় দলে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন বাংলার আকাশ দীপ। কিন্তু ব্রিসবেনে ভাল বল করলেও প্রথম স্পেলে উইকেট পাননি তিনি।

৪) অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। এদিন সেমিফাইনালে ভারত হারাল ইংল্যান্ডকে। ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের রাস্তা পাঁকা করল টিম ইন্ডিয়া। এই নিয়ে পর পর অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। ২ ফেব্রুয়ারি ফাইনালে টিম ইন্ডিয়ার সামনে দক্ষিণ আফ্রিকা।

৫) অবশেষে জল্পনার অবসান। নিজের পুরোনো ক্লাব স্যান্টোসেই ফিরছেন ব্রাজিলিয় তারকা নেইমার জুনিয়র। সোশাল মিডিয়ায় নিজেই ছোটবেলার ক্লাবে ফেরার কথা ঘোষণা করলেন তিনি। জানালেন, আমার ঘনিষ্ঠরা সিদ্ধান্তটা জানে। আমি স্যান্টোস ফুটবল ক্লাবে সই করতে চলেছি।

আরও পড়ুন- চতুর্থ টি-২০ ম্যাচে জয় ভারতের, ইংরেজদের হারাল ১৫ রানে

 

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...