Tuesday, June 23, 2026

আজ আইএসএল-এ মিনি ডার্বি, মহামেডানের সামনে মোহনবাগান

Date:

Share post:

আজ আইএসএল-এ মিনি ডার্বি। আইএসএল-এ আজ মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে লিগ-শিল্ড খেতাব ধরে রাখার লক্ষ্যে শনিবার মহামেডানকে হারিয়ে আরও একধাপ এগোতে চায় মোহনবাগান। প্রতিপক্ষ মহামেডান যতই লিগ টেবিলে সবার নিচে থাকুক, যতই মাঠের বাইরের সমস্যায় জর্জরিত হোক, তাদের সমীহ করছেন মোহনবাগান কোচ জোসে ফ্রান্সিসকো মোলিনা।

ম্যাচের আগে একটু হলেও চিন্তা বাড়িয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ। বেঙ্গালুরুর বিরুদ্ধে চোট পেয়েছেন তিনি। শুক্রবারও রিহ্যাব করেছেন। ধরেই নেওয়া যায়, মহামেডানের বিরুদ্ধে আলবার্তোকে খেলানোর ঝুঁকি নেবেন না কোচ জোসে মোলিনা। সেক্ষেত্রে দীপেন্দু বিশ্বাস সেন্টার ব্যাকে হয়তো খেলবেন টম অলড্রেডের পাশে। রক্ষণে আরও একটি বদল করতেই হচ্ছে মোহনবাগান কোচকে। কার্ড সমস্যায় আগের ম্যাচে না থাকা আশিস রাই ফিরছেন রাইট ব্যাকে। লেফট ব্যাকে যথারীতি শুভাশিস বসু। মাঝমাঠ ও আক্রমণভাগে গত দু’দিন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কম্বিনেশন পরখ করে নিয়েছেন মোলিনা। শেষ পাঁচ ম্যাচে সেভাবে গোল আসেনি। বেঙ্গালুরু ম্যাচে লিস্টন কোলাসোর অনবদ্য গোল অনেক ভুলত্রুটি ঢেকে দিয়েছে। বড় ম্যাচের আগে বাগানের স্প্যানিশ কোচ বললেন, ‘‘আমাদের আরও গোল করতে হবে। তবে সবসময় গোল হয় না। ছেলেরা খুব পরিশ্রম করছে। সবাই মিলে আক্রমণ করার পাশাপাশি রক্ষণও করছে। তাই ওদের দোষ দিতে পারি না। মহামেডান ম্যাচ কঠিন হবে। ওরা আমাদের চাপে ফেলার চেষ্টা করবে। আশা করি, আমরা ভাল করব।”

মোহনবাগান রক্ষণে আলবার্তো না থাকার সুযোগটা নিতে চাইছে মহামেডান। নতুন বিদেশি মার্ক আন্দ্রে শমারবককে খেলিয়ে চমক দিতে চাইছে সাদা-কালো ব্রিগেড। মহামেডান বেঞ্চে কোচিংয়ের দায়িত্বে আপাতত থাকছেন মেহরাজউদ্দন ওয়াডু। মহামেডানের অন্তর্বর্তী হেড কোচ বললেন, ‘‘বড় ম্যাচ সবসময় ৫০-৫০। বেতন সমস্যা থাকলেও ছেলেরা পেশাদার। ওরা মাঠে নেমে সেরাটা দেবে। সমর্থকদের খুশি করার চেষ্টা করব আমরা।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...