Sunday, May 3, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে কী বললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক ?

Date:

Share post:

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পোরে টিম ইন্ডিয়া। আর এই জয়ে খুশি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এই সাফল্যের জন্য কৃতিত্ব দিলে দলের সতীর্থদের ।

ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “ সকলের চেষ্টাতে এই জয়। মাঠে সকলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। ছেলেরা জানে আমরা কেমন ক্রিকেট খেলতে চাই। সেই মতো সকলে চেষ্টা করেছে। শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়ার ইনিংসের কথা বলব। চাপের মুখে দারুণ ব্যাট করেছে ওরা। ওদের ইনিংসই আমাদের ভাল জায়গায় পৌঁছে দেয়।“ তবে শুধু ব্যাটার নয় দলের বোলারদেরও প্রশংসা করেন সূর্য। তিনি বলেন, “ শিবম ফিল্ডিং করতে নামতে পারেনি। পরিবর্তিত পরিস্থিতিতে হর্ষিতকে নামানো হয়। প্রথম টি-২০ ম্যাচ খেলতে নেমে বেশ ভাল বল করল। একটা সময় ইংল্যান্ড ভাল জায়গায় থাকলেও আমরা চাপ নিইনি। আমরা নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে পেরেছি। এই ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা অনুশীলন করি। আমাদের সবাই তাই অভ্যস্ত। জানে এমন পরিস্থিতিতে কী করতে হয়।“

গতকাল ইংল্যান্ডকে ১৫ রানে হারায় টিম ইন্ডিয়া। বল হাতে দাপট হর্ষিত রান এবং রবি বিষ্ণোইয়ের। ব্যাট হাতে দাপট শিভম দুবে এবং হার্দিক পান্ডিয়ার। এই জয়ের ফলে ম্যাচ ম্যাচের সিরিজে ৩-১ ফলাফলে এগিয়ে সূর্যকুমার যাদবের দল।

আরও পড়ুন- আজ আইএসএল-এ মিনি ডার্বি, মহামেডানের সামনে মোহনবাগান 

Related articles

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...