Friday, May 15, 2026

ফিলাডেলফিয়ায় প্লেন দুর্ঘটনা, উড়ানের কয়েক মুহূর্তের মধ্যেই মুখ থুবড়ে পড়ল বিমান

Date:

Share post:

ওয়াশিংটনের দুর্ঘটনার তদন্ত শুরু হতে না হতেই পেনসিলভেনিয়া প্রদেশের ফিলাডেলফিয়ায় উড়ানের কয়েক মুহূর্তের মধ্যেই মুখ থুবড়ে পড়ল বিমান (Philadelphia Plane Crash)। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ।

ফিলাডেলফিয়ার বিমানবন্দর (Philadelphia Airport) থেকে ওড়ার পরেই কিছুক্ষণের মধ্যে মুখ থুবড়ে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়, যার জেরে একাধিক বাড়ি এবং গাড়িতে আগুন ধরে গিয়েছে বলে খবর। আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত লিয়ারজেট ৫৫ বিমানটিতে দু’জন ছিলেন। তবে আমেরিকার পরিবহণ সচিব সিন ডাফি জানিয়েছেন, বিমানটিতে ছ’জন ছিলেন বলে তিনি জানতে পেরেছেন। মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল বিমানবন্দরে যাচ্ছিল প্লেনটি। উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে টেক অফের মিনিট পাঁচেকের মধ্যেই বিমান ভেঙে পড়ে। তারপর সেখানে আগুন ধরে গিয়ে বিস্ফোরণ হয়। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত জানা যায়নি। দৃশ্যমানতার সমস্যা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা তা স্পষ্ট নয়।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...