তাকে খুন করার জন্যই হামলা হয়েছে । এই অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে শনিবার রাতেই মোবাইল-বার্তা পাঠালেন মানিকচকের(manilchak) বিধায়ক সাবিত্রী মিত্র। ঘটনার সূত্রপাত শনিবার রাত ১০টা নাগাদ । মালদহের ইংরেজবাজার থানা এলাকার ধরমপুরের কাছে রাজ্য সড়কের উপর উল্টো দিক থেকে আসা একটি গাড়ি সাবিত্রীর গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। বিধায়ক গাড়িচালকের তৎপরতায় কোনও মতে রক্ষা পান।

মানিকচকের বিধায়কের অভিযোগ, কিছুক্ষণ পর সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে আসে । তার গাড়িকে ধাওয়া করতে শুরু করে। এই ঘটনায় ভয় পেয়ে যান বিধায়ক। শেষমেশ একটি জনবহুল এলাকায় নিজের গাড়িটি থামিয়ে মানিকচক থানা এবং মিলকি পুলিশ ফাঁড়িতে খবর দেন তিনি।
সাবিত্রী বলেন, বক্সীদা আমাদের অভিভাবক। তাই হামলার পরেই আমি সবার আগে তাকে ফোনে বার্তা পাঠিয়ে বিষয়টি জানিয়েছি।তিনি আরও বলেন, আমার মনে হয়েছে, জেলার শীর্ষ নেতাদের আগে রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বে যিনি আছেন তাকে বিষয়টি জানানো উচিত। তাই বক্সীদাকে বিষয়টি জানানো হয়েছে। খুনের উদ্দেশ্যেই এই হামলা, তা জানিয়েছি ওঁকে।

প্রসঙ্গত, মালদহ জেলার রাজনীতিতে প্রবীণ নেত্রী সাবিত্রী। ২০১১ সালে তিনি তৃণমূলে যোগদান করেন। তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন। ২০১৬ সালে পরাজিত হন। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আবার মানিকচক থেকে বিধায়ক হিসেবে জয় পান।

–

–

–

–
–
–
–
–
