Thursday, May 7, 2026

সরস্বতী পুজোয় কিলবিল সোসাইটির সঙ্গে পরিচয় করালেন সৃজিত

Date:

Share post:

সরস্বতী পুজোর সকালে চমকে দিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় এলো একটি বিশেষ উক্তি, ” মরবে মরো ছড়িও না”। হঠাৎ করে তেরো বছর আগের ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়ে নস্টালজিক বাঙালি। আসলে ‘হেমলক সোসাইটি’ মুক্তির প্রায় একযুগ পরে চেনা ট্যাগলাইন নিজের আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’র (Kilbil Society) প্রথম পোস্টার শেয়ার করলেন পরিচালক।

রবিবার, ২ ফেব্রুয়ারি নতুন ছবির পোস্টার সামনে এনে শুটিং শুরু হওয়ার ঘোষণা করেছেন পরিচালক। ছবির প্রযোজনা সংস্থার পেজের তরফে পোস্ট করা হয় সেই ছবি। পোস্টারে দেখা যাচ্ছে একটি বন্দুক থেকে গুলি বেরিয়ে লেখা ‘শ্যুটিং শুরু হচ্ছে শীঘ্রই।’ আনন্দ কর চরিত্রে আগের বারের মতোই থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে বিপরীতে থাকছেন কৌশানী মুখোপাধ্যায়। ছবিটির প্রযোজনা করছে SVF।

 

Related articles

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...