Thursday, May 7, 2026

নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ১, আটক ৪

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূল (TMC) কর্মী সন্তোষ যাদব (Santosh Yadav) খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল বারাকপুর পুলিশ কমিশনারেট। ধৃতের নাম অক্ষয় গণ। শোনা যাচ্ছে আরও চারজনকে আটক করা হয়েছে। পুলিশ কমিশনার বদলের পর শনিবার দায়িত্ব পেয়েই নৈহাটি থানায় গেছিলেন পুলিশ কমিশনার অজয়। কেন কোনও গ্রেফতারি হয়নি তা নিয়ে কৈফিয়ত তলব করেন তিনি। এরপর রাতেই অভিযুক্তদের খোঁজ চালিয়ে অক্ষয়কে অ্যারেস্ট করা হয় বলে খবর।

গত শুক্রবার দুপুরে নৈহাটির গৌরীপুর এলাকায় টোটো নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ৩৫ বছরের সন্তোষ। তদন্তে নামে পুলিশ। মূল অভিযুক্তদের ধরা না গেলেও আটক ব্যক্তিদের তৃণমূল নেতা খুনের সঙ্গে সম্পর্ক আছে বলে মনে করা হচ্ছে। বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ করেন, খুনের নেপথ্যে প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের ঘনিষ্ঠদের হাত রয়েছে। রাজনৈতিক চাঞ্চল্যের মধ্যে শনিবার নবান্নের নির্দেশে বারাকপুরের পুলিশ কমিশনারের পদ থেকে অলোককে সরিয়ে ট্র্যাফিক পুলিশের ডিজির দায়িত্ব দেওয়া হয়। কমিশনার করে আনা হয় অজয়কে। তিনি দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম গ্রেফতারি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...