Thursday, May 7, 2026

কুয়াশায় ঘেরা সরস্বতী পুজোর‌ সারাদিন

Date:

Share post:

আজ সোমবার সকাল থেকেই  কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজমান। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশেপাশের অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকবে। আজ সরস্বতী পুজোর দিনে শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল বেলা কুয়াশা ঢেকে যাবে শহর, যা সাধারণত ঠাণ্ডা অনুভূতি সৃষ্টি করবে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের ১ ডিগ্রি ওপরে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ আরও বেশ কিছু জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, আগামী দিনগুলোতেও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা কিছুটা কমে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা—এই সমস্ত অঞ্চলেও বৃষ্টি বা তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে।

Related articles

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...