Thursday, May 7, 2026

জয়নগরের গৃহবধূকে ধর্ষণ করে খুনের চেষ্টা! চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ

Date:

Share post:

সরস্বতী পুজোর দিন গৃহবধুর বিবস্ত্র দেহ উদ্ধারে চাঞ্চল্য জয়নগরে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের অন্তর্গত জাঙ্গালিয়া অঞ্চলে পথচলতি মানুষজন এদিন সকালে এক মহিলার গোঙানির শব্দ শুনে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় অচৈতন্য অবস্থায় ওই মহিলার দেহে কোনও পোশাক ছিল না, রক্তে ভেসে যাচ্ছিল দেহ। কোনওক্রমে তাঁকে উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ করেছেন নির্যাতিতা।

পুলিশ সূত্রে জানা গেছে, আক্রান্ত মহিলা মগরাহাটের বাসিন্দা। তাঁকে অপহরণ করে জাঙ্গালিয়া গ্রামে ধর্ষণ করার পর গলায় ওড়না পেঁচিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সাব্বির নামে এক ব্যক্তির যোগসূত্র মিলেছে। তবে ওই বধূর সঙ্গে সাব্বিরের কী সম্পর্ক, বা কী কারণে অপহরণ করে ধর্ষণ করা হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তদন্তে নেমেছে জয়নগর থানার পুলিশ (Jaynagar Police Station)।

 

Related articles

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...