Thursday, May 7, 2026

Hockey India League 2024-25: হায়দরাবাদ তুফানকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্স

Date:

Share post:

হায়দরাবাদ তুফানকে হারিয়ে পুরুষদের হকি ইন্ডিয়া লিগ ২০২৪-২৫-এর চ্যাম্পিয়ন হল শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্স। শনিবার, রাউরকেলার বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা হায়দরাবাদ তুফানকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এদিনের ম্যাচে গনজালো পেইয়াত (৯’, ৩৯’) ও অমনদীপ লাকরা (২৬’) হায়দরাবাদ তুফানের পক্ষে গোল করেন, অন্যদিকে জুগরাজ সিং (২৫’, ৩২’, ৩৫’) ও স্যাম লেন (৫৪’) রাঢ় বেঙ্গল টাইগার্সের হয়ে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেন।

বছর সাতেক পর ফের ফিরছে হকি ইন্ডিয়া লিগ। ২০১৭ সালে শেষ বার এই লিগ হয়েছিল। তবে সেখানে বাংলার কোনও দল ছিল না। কিন্তু চলতি বছর আত্মপ্রকাশ ঘটতেই জয়জয়কার বাংলার নতুন দল শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্সের।

আরও পড়ুন- আসানসোলের খনি থেকে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে যুবকের মৃত্যু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...