Thursday, May 7, 2026

অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপ জয় ভারতের, তৃষাদের শুভেচ্ছা মোদি-মমতার

Date:

Share post:

ফের অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপে দাপট দেখিয়েছে ভারত। অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। এই নিয়ে পর পর অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জয় ভারতের। এদিন ফাইনালে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৯ উইকেটে। গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত ছিলেন তাঁরা। ফাইনালেও দাপুটে পারফরম্যান্স গোঙ্গাদি তৃষা। আর এই জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলকে শুভেচ্ছা প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদির। শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিন ভারতের জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ আমাদের মহিলা শক্তির জন্য গর্বিত। অনেক অনেক অভিনন্দন ভারতীয় দলকে অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য। এটি একটি দলগত সাফল্য। আমার অনেক শুভেচ্ছা রইল আগামীর জন্য।“

অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “ অনেক অনেক শুভেচ্ছা ভারতীয় দলকে অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য। মেয়েরা তোমাদের জন্য সত্যি আমরা গর্বিত। গোটা দেশবাসী এই জয়ে উচ্ছ্বসিত। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা।”

এদিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতীয় বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করে তারা। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান মা ইকে ভ্যান ভুর্স্টের। ২৩ রান করেন তিনি। ভারতের হয়ে ৩ উইকেট তৃষার। দুটি করে উইকেট পারুনিকা, আয়ুশীএবং বৈষ্ণবির। একটি উইকেট শাবনামের।

জবাবে ব্যাট করতে নেমে সহযে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। তবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ৮ রানে আউট হন কমলিনি। যদিও তৃষা এবং সানিকার ব্যাটিং-এর দাপটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ৪৪ রানে অপরাজিত থাকে তৃষা। ২৬ রানে অপরাজিত থাকেন সানিকা।

এই জয়ের ফলে দুবারের বিশ্বকাপে দুবারই চ্যাম্পিয়ন ভারত। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান শিকারী ভারতের তৃষা গোঙ্গাদি। সিরিজ সেরা তিনি। অন্যদিকে সর্বোচ্চ উইকেট ভারতেরই বৈষ্ণবী শর্মার।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সিদ্ধান্ত PCB’র, বাবরদের ওপারেশন ম্যানেজার হিসেবে যোগ দিচ্ছেন মহিলা পুলিশ

Related articles

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...