Saturday, April 25, 2026

বান্দ্রায় ট্রেনের কামরায় মহিলাকে ধর্ষণ, গ্রেফতার রেলের কুলি!

Date:

Share post:

হরিদ্বার থেকে মুম্বইয়ে পৌঁছেছিলেন তিনি।‌এভাবে লালসার শিকার হবেন ৫৫ বছর বয়সি এক মহিলা, তা ভাবেন‌‌ নি। মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে একটি ট্রেনের ফাঁকা কামরায় তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক কুলিকে গ্রেফতার করা হয়েছে।

যদিও এই ঘটনায় রেল স্টেশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ঘটনার সময় প্ল্যাটফর্মে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না বলে জানা গিয়েছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, সেই সময় স্টেশনের মধ্যে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না কেন, তা জানার জন্য বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হরিদ্বার থেকে বান্দ্রা টার্মিনাসে পৌঁছন ওই মহিলা। তাঁর সঙ্গে এক আত্মীয় ছিলেন। তিনি ওই মহিলাকে একা স্টেশনে রেখে একটি কাজে যান। ওই মহিলা প্রথমে একাই প্ল্যাটফর্মে শুয়েছিলেন। ইতিমধ্যে অন্য যাত্রীরা চলে যান। তখন প্ল্যাটফর্মের বদলে একটি ট্রেনের ফাঁকা কামরায় গিয়ে শুয়ে পড়েন ওই মহিলা। এরই সুযোগ নেয় ওই কুলি। সে প্ল্যাটফর্মেই ছিল। কেউ কোথাও নেই দেখে ফাঁকা কামরায় উঠে পড়ে সে ওই মহিলাকে ধর্ষণ করে।

মহিলার আত্মীয় ফিরে আসার পর আরপিএফ ও জিআরপি-র কাছে অভিযোগ দায়ের করা হয়। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করেন নিরাপত্তারক্ষীরা। এরপর তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হয়। তাকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

 

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...