Friday, May 15, 2026

আরও লগ্নি-আরও কর্মসংস্থান! বুধে শুরু বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন

Date:

Share post:

বাংলায় বিনিয়োগ টানাই লক্ষ্য মুখ্যমন্ত্রীর। লক্ষ্য বাংলাকে বিশ্বের দরবারে শিল্প সম্ভাবনায় শ্রেষ্ঠত্বের অধিকারী করা। সেই লক্ষ্য নিয়েই ৫ ও ৬ ফেব্রুয়ারি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের আসর বসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসার পর এটি অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এবারও শিল্প সম্মেলন থেকে বিপুল বিনিয়োগ নিয়ে আশাবাদী রাজ্য। প্রস্তুতি সম্পূর্ণ। প্রচারে গগনচুম্বী ফেস্টুন সংবলিত ভিডিও প্রকাশ করেছে তৃণমূল। এখন শুধু অপেক্ষা সম্মেলন শুরুর।

মুখ্যমন্ত্রী বাংলাকে দেশের একনম্বর শিল্প সম্ভাবনাময় রাজ্য হিসেবে গড়ে তুলতে তেমনই পরিকাঠামো উন্নীত করেছেন, তৈরি করেছেন ল্যান্ড ব্যাঙ্ক। তারপর রয়েছেন দক্ষ শ্রমিক। একজানালা নীতিও চালু করেছেন শিল্পের পরিবেশকে সহজতর করতে। বিনিয়োগ টানতে তিনি বিদেশ সফরও করেছেন। আর রাজ্যে শিল্প সম্মেলন করে বিশ্বের নজর তো কেড়েই নিয়েছেন। এই পরিস্থিতিতে এবারের সম্মেলনে নতুন বিনিয়োগের লক্ষ্য ছাড়াও গতবারের বিনিয়োগ প্রস্তাব নিয়েও আলোচনা হবে। এবার বিজিবিএস শুরুর আগেই রাজ্যে ‘পরিত্যক্ত’ জমিগুলিতে নতুন শিল্প বা শিল্পপার্ক তৈরি করার লক্ষ্যে বিশেষ নজর দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের লক্ষ্য স্থির করে জানিয়ে দিয়েছেন, আরও শিল্প ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাই আরও বিনিয়োগ টানার লক্ষ্যে ৫ ও ৬ ফেব্রুয়ারি এই বৃহৎ আয়োজন। এবার বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দিতে চলেছে ২০টি দেশ। রাজ্যে যেমন এআই হাব তৈরির পরিকল্পনা রয়েছে, তেমনই সেমিকন্ডাক্টর থেকে শুরু করে তথ্য-প্রযুক্তি, বস্ত্র ও চর্ম এবং পর্যটন শিল্পেও বিশেষ নজর দিচ্ছে রাজ্য।

বাংলায় নতুন শিল্প করিডর তৈরি হচ্ছে রঘুনাথপুর-ডানকুনি-তাজপুর, ডানকুনি-কল্যাণী এবং ডানকুনি-ঝাড়গ্রামে। এছাড়া বাংলায় রয়েছে ২২টি আইটি পার্ক। তথ্যপ্রযুক্তি শিল্পে জোয়ার আনতে গড়ে উঠছে বেঙ্গল সিলিকন ভ্যালি। বাংলার প্রধান প্রকল্পগুলির মধ্যে রয়েছে তাজপুর গভীর সমুদ্রবন্দর ও মেটিয়াবুরুজ মেগা লেদার ক্লাস্টার।

আরও পড়ুন- উদ্যোগী রাজ্য! চলতি মাসেই শুরু ঘাটাল মাস্টার প্ল্যানের মূল পর্বের কাজ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...