Saturday, May 16, 2026

বিনা অনুমতিতেতে বসবাসকারীদের ভারতীয়দের দিল্লি ফেরত ওয়াশিংটন প্রশাসনের!

Date:

Share post:

গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের পর এবার সামরিক বিমানে করে ভারতীয় অবৈধ অভিবাসীদের ট্রাম্প প্রশাসন (Donald Trump Government)। এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও মন্তব্য করেনি নয়া দিল্লি (Government of India)। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানা যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি সি-১৭ বিমান ২০৫ জন অভিবাসীদের (Immigrants in US ) নিয়ে ভারতের মাটি ছুঁতে চলেছে।

আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের মধ্যে ভারতীয়রা হল তৃতীয় বৃহত্তম। গত বাইডেন প্রশাসন ২০২৪ অর্থবর্ষে ১৫০০ ভারতীয়কে প্রত্যপর্ণ করেছিল। চেয়ারে বসার পরই ভারতীয় অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির (Narend modi)সঙ্গে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগনে আমেরিকার সামরিক সদর দফতর থেকেও সাহায্য নিচ্ছে ওয়াশিংটন। সূত্রের খবর সান দিয়েগো, এল পাসো, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেকে ধৃত বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরাতে আমেরিকার সামরিক বাহিনীর বিমান ব্যবহার করা হচ্ছে। নির্বাচনের আগে থেকেই অবৈধ অভিবাসন রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে এসেছেন ট্রাম্প।বিনা নথিতে যাঁরা আমেরিকায় রয়েছেন, তাঁদের ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চাইছে ট্রাম্পের প্রশাসন। আমেরিকার পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। তিনি জানিয়েছিলেন, যদি কোনও দেশে অবৈধ ভারতীয় অভিবাসী থাকেন এবং যদি দিল্লি নিশ্চিত হয় তিনি ভারতীয় নাগরিক,তবে তাঁকে ভারতে ফেরানোর জন্য কেন্দ্র সব সময় প্রস্তুত। শেষ খবর পাওয়া অনুযায়ী, পেন্টাগনের সি-১৭ সামরিক বিমানে ভারতে ফেরত পাঠানো হচ্ছে অভিবাসীদের। বৌদির আমেরিকা সফরের আগে এ ঘটনা দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...