Saturday, May 16, 2026

চিনার পার্কে বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, উত্তেজনা এলাকায় 

Date:

Share post:

বাগুইআটি থেকে চিনার পার্ক (Chinar Park) যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মঙ্গলবার অফিস টাইমে ২১১ রুটের একটি বাস অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় তেঘরিয়া লোকনাথ মন্দির (Loknath Temple, Tegharia) থেকে একটু এগিয়ে বাঁদিকে বাইক আরোহীকে ধাক্কা দেয়।তিনি গাড়ি থেকে পড়ে গেলে তাঁর পায়ের উপর দিয়ে বাস চলে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীর।

স্থানীয়রা বলছেন চিনার পার্কের দিকে যাওয়ার রাস্তা অত্যন্ত সংকীর্ণ হয়ে গেছে টোটো-অটো চালকদের জবরদখলের কারণে। পাশাপাশি রাস্তার দুপাশে একগুচ্ছ দোকান তৈরি হওয়ায় দুটো গাড়ি পাশাপাশি যাতায়াত করতে পারে না। এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। মৃত যুবকের পরিচয় জানা যায়নি। ঘাতক বাস এবং চালককে আটক করেছে পুলিশ।

 

Related articles

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...