Sunday, May 10, 2026

আগামিকাল শুরু আরজি কর মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া

Date:

Share post:

আগামিকাল ৫ ফেব্রুয়ারি শুরু হবে আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া। সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে, বিপ্লব সিং, সুমন হাজরা ও আফসার আলির বিরুদ্ধে আরজি কর দুর্নীতি মামলায় চার্জগঠন করবে আলিপুর বিশেষ সিবিআই আদালত।এই চার্জগঠনের প্রক্রিয়ার শুনানি শুরু হবে বুধবার থেকে। যদিও আজ, মঙ্গলবার অভিযুক্তদের আইনজীবীর তরফে ডিসচার্জ পিটিশন করার জন্য সময় চাওয়া হয়েছিল। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এরপর আজই ডিসচার্জ পিটিশন করেন কয়েকজন অভিযুক্তর আইনজীবীরা। আগামিকাল প্রথমে সেই বিষয়ে শুনানি হবে।আদালত সূত্রে জানা গিয়েছে, দুপুর দেড়টায় ফের শুনানি।

প্রসঙ্গত, আরজি কর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় চার্জগঠন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর জন্য কলকাতা হাইকোর্টের আবেদন করেছিলেন  আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার আবেদন ছিল, হাইকোর্ট সাত দিনের মধ্যে যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল, তা পুনর্বিবেচনা করা হোক। এ প্রসঙ্গে তার যুক্তি, আর্থিক দুর্নীতি মামলায় ১০ হাজার পাতার চার্জশিট দিয়েছে সিবিআই। সাতদিনের মধ্যে চার্জ গঠন হলে চার্জশিটের পুরোটা পড়ার সুযোগ পাওয়া যাবে না। কম সময়ের মধ্যে অভিযুক্তেরা নিজেদের বক্তব্য আদালতের সামনে সঠিক ভাবে পেশ করতে পারবে না। তাই বিচারপ্রক্রিয়া ধীরে করা হোক। যদিও সেই আবেদনে কর্ণপাত করেনি আদালত।

 

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...