Sunday, May 3, 2026

শুক্লা ষষ্ঠীতে দুর্গার অকাল বোধনে মাতোয়ারা আমতার কুরিটবাসী

Date:

Share post:

সে এক আধ্যাত্মিক মুহূর্ত। চরম নাস্তিকও অজান্তেই দু’হাত জোড় করে কপালে ঠেকাতে বাধ্য হবে। আমতার কুরিটের তারাময়ী আশ্রমের পাশে অধিষ্ঠাত্রী দেবী কাত্যায়নী। বৈদিক মন্ত্রোচ্চারণে সরস্বতী পুজোর পরের দিন মঙ্গলবার ‘অকালবোধন’ হল দেবী দুর্গার। আজ সপ্তমীর পুজো। শ্রীপঞ্চমীতে বাগ্‌দেবীর বন্দনার পরের দিন শুক্লা ষষ্ঠীতে চিন্ময়ী দুর্গা আবার নেমে এলেন মর্ত্যে।

প্রায় অর্ধশতাব্দী বছর আগে যখন আমতার এই গ্রামে ভয়ানক দুর্যোগ দেখা দিয়েছিল, তখন সকলকে রক্ষা করেছিলেন দেবী কাত্যায়নী আরাধনা। সেই থেকেই চলে আসছে দেবীর আরাধনা। শাস্ত্র মেনে সরস্বতী পুজোর পরের দিন থেকে আমতার কুরিটের তারাময়ী আশ্রমে বসে অষ্টাদশভুজা দেবী কাত্যায়নীর পুজো পাঠের আসর। সেই ধারা আজও বহমান। পুজো-পার্বণ ও জমজমাট মেলা সপ্তাহ-ভর। সন্ধ্যায় বেলতলায় দেবীর বোধনের পর্ব মিটতেই শুরু হয়ে যায় মণ্ডপসজ্জা। চার সন্তান পরিবৃতা হয়ে কুরিট গ্রামের মণ্ডপে অধিষ্ঠাত্রী দেবী দুর্গা। তবে তিনি দশভুজা নন, তিনি অষ্টাদশভুজা দেবী কাত্যায়নী। গৌরবর্ণা, লাবণ্যময়ী মাতৃস্বরূপা দেবী। পরম্পরা মেনে শস্যদায়িনী দেবীর পূজা হয়ে আসছে। কুরিট তারাময়ী আশ্রমের সদস্য অভিষেক সাধুখাঁ বলেন, পঞ্চাশ বছর আগে পুজোর সূচনা হয়েছিল, তা আজও অমলিন।

আরও পড়ুন- লোকসভা থেকে রাজ্যসভা! তৃণমূলের তীব্র আক্রমণের মুখে মোদি সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘অনেকদিন পর’ অপেক্ষায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ইঙ্গিত টলিউড ‘ইন্ডাস্ট্রি’ম্যানের

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Assembly Election result) ঘোষণা হতে আর মাত্র একদিনের অপেক্ষা। সোমবার সকাল থেকেই ভোট...

IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle...

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব...