Saturday, May 16, 2026

আলিপুরদুয়ারের নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত আটটি দোকান!

Date:

Share post:

ভোর রাতে আলিপুরদুয়ারের (Alipurduar) নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত ঝুপড়ির একটি বাড়ি এবং আটটি দোকান। খবর পাওয়া মাত্রই আলিপুরদুয়ার দমকল কেন্দ্র থেকে তিনটি ইঞ্জিন দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

দমকল সূত্রে জানা যাচ্ছে বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিক অনুমান, রাস্তায় বিদ্যুতের খুঁটি থেকেই আগুন লেগে ভস্মীভূত হয়েছে একাধিক দোকান। স্থানীয়রা বলছেন প্রায় এক কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও সঠিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। হতাহতের কোনও খবর নেই।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...