Tuesday, April 28, 2026

মহিলাদের খেলা থেকে ট্রাম্প নিষিদ্ধ করলেন রূপান্তরকামীদের !

Date:

Share post:

মহিলাদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করেই থামছেন না ডোনাল্ড ট্রাম্প। বরং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আগে সার্বিকভাবে মহিলাদের খেলা থেকে রূপান্তকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) উপরে চাপ তৈরির পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, ২০২৮ সালে যখন আমেরিকার লস অ্যাঞ্জেলসে গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আসর বসবে, তার আগেই যেন এই নিয়ম পালটে ফেলা হয়।

ট্রাম্প যে আদেশনামা জারি করেছেন, তাতে দাবি করা হয়েছে, মহিলাদের খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে ‘সেক্স’ (বায়োলজিক্যাল দিক) বিবেচনা করে দেখা উচিত। লিঙ্গ পরিচয় বা টেস্টোটেরনের কম থাকার মতো বিষয়কে বিবেচনা করে কাউকে মহিলা খেলাধুলোয় অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। তবেই মহিলা অ্যাথলিটদের স্বার্থ সুরক্ষিত হবে।

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিলেন যে, আমেরিকায় এ বার থেকে সরকারি খাতায় দু’টিই লিঙ্গ থাকবে— পুরুষ এবং স্ত্রী। এর বাইরে আর কোনও লিঙ্গপরিচয়কে স্বীকৃতি দেওয়া হবে না! চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ট্রাম্প জানিয়ে দেন, শীঘ্রই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশও জারি করবেন।
রূপান্তরকামীদের জন্য এর আগে সরকারি নথিতে পৃথক লিঙ্গের ব্যবস্থা নিয়ে নীতি চালু করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। চার বছর আগে ওভাল অফিসের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই বাইডেন এই নীতি চালু করেছিলেন। ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসতেই ওই নীতি বদলে ফেলতে উদ্যোগী হন।

 

Related articles

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...