Saturday, March 14, 2026

স্কুলে ফেয়ারওয়েল পার্টিতে যোগ দিতে ছাত্রদের শর্ত আরোপ, বিপাকে উত্তরাখণ্ডের স্কুলের প্রধান শিক্ষক

Date:

Share post:

একটি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আয়োজিত ফেয়ারওয়েল পার্টিতে যোগ দিতে পারবে। এমনই নির্দেশিকা জারি করে বিপাকে উত্তরাখণ্ডের একটি স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের বীরপুরের আর্মি পাবলিক স্কুলে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম নীলম কৌশিক। তার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে উত্তরাখণ্ডের শিশু অধিকার সংরক্ষণ কমিশন।

জানা গিয়েছে, আর্মি পাবলিক স্কুলের ওই প্রধান শিক্ষক নির্দেশিকা জারি করেছিলেন, প্রি-বোর্ড পরীক্ষায় যে সব পড়ুয়া ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে, একমাত্র তারাই ফেয়ারওয়েল পার্টিতে যোগ দেওয়ার সুযোগ পাবে। ৬০ শতাংশের নীচে নম্বর পাওয়া পড়ুয়াদের প্রবেশ করতে দেওয়া হবে না। আর সেই নির্দেশিকার পরেই হইচই পড়ে যায়। প্রতিবাদ জানায় এক দল পড়ুয়া। হইচই পড়ে সমাজমাধ্যমেও। এর পরেই ওই প্রধান শিক্ষকের কাছে জবাব তলব করে উত্তরাখণ্ডের শিশু অধিকার সংরক্ষণ কমিশন। পুরো বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...