Saturday, March 14, 2026

বিচ্ছেদের জল্পনা অতীত, অভিষেকের জন্মদিনে প্রেমমাখা বার্তা বচ্চন বধূর! তাহলে কি…

Date:

Share post:

দেখতে দেখতে জীবনের আটচল্লিশটা বসন্ত কাটিয়ে ৪৯- এ পা দিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। বুধবার (৫ ফেব্রুয়ারি) জুনিয়র বচ্চনের জন্মদিনে পরিবার – অনুরাগীদের তরফে শুভেচ্ছার বন্যা। কিন্তু খবরের শিরোনামে একজনই, অভিষেক – পত্নী ঐশ্বর্য রাই (Aishwarya Rai)। বছর দেড়েক ধরে যেভাবে তাঁদের বিচ্ছেদের খবর ‘টক অফ দ্যা টিনসেল টাউন’ হয়ে উঠেছিল এবার তা থেকে মুক্তি। সৌজন্যে, স্বামীর জন্মদিনে অ্যাশের (Aishwarya প্রেমমাখা বার্তা। জল্পনায় জল ঢেলে শুরু গুঞ্জন তাহলে কি এই বছরের পতিগৃহে প্রত্যাবর্তনের পথে প্রাক্তন বিশ্বসুন্দরী?

জুনিয়র বচ্চনের জন্মদিনে সোশাল মিডিয়ায় স্বামীর শৈশবের এক মিষ্টি ছবি শেয়ার করেছেন বচ্চনবধূ। সেখানে দেখা গেছে, গাড়ির স্টিয়ারিং হাতে বসে ছোট্ট অভি। ক্যাপশনে লেখা, “শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা এবং আলোয় কাটুক। শুভেচ্ছা রইলো। ঈশ্বর তোমার মঙ্গল করুন।” ব্যাস এরপর থেকেই গুঞ্জন শুরু, তাহলে বুঝি ‘সময়’ সত্যিই দূরত্বের ক্ষততে মলম লাগাতে পেরেছে। একসঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফেরা থেকে আরাধ্যায় স্কুলের অনুষ্ঠানে স্ত্রীর ওড়না ঠিক করে দেওয়া জুনিয়র বচ্চনের ভিডিও বুঝিয়ে দিচ্ছিল ভাঙা সম্পর্ক জুড়ে আরও কাছাকাছি দুজনে (Aishwarya Rai, Abhishek Bachchan)। এবার জন্মদিনের মেসেজ যেন তাতেই সিলমোহর দিয়ে দিল।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...