Monday, May 4, 2026

জাতীয় সড়কে এককালীন টোল পাস চালুর পথে কেন্দ্র!

Date:

Share post:

দেশের সব জাতীয় সড়কে বার্ষিক এবং লাইফটাইমের ভিত্তিতে টোল পাস চালুর ভাবনা কেন্দ্রের বিজেপি সরকারের (Government of India)। ন্যাশনাল হাইওয়েতে (National Highway)যাতে নিরবিচ্ছিন্নভাবে গাড়ি যাতায়াত করতে পারে সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর মিলেছে। সেক্ষেত্রে লাইফটাইম টোল পাসের কত দাম হতে পারে তা নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। বার্ষিক ও লাইফটাইম টোল পাসের খরচ বছরে এককালীন দিতে হবে। লাইফটাইম টোল পাস ১৫ বছরের জন্য কার্যকরী হবে।

সড়ক পরিবহণ মন্ত্রক সূত্রে খবর বর্তমানে, প্রাইভেট কার ব্যবহারকারীরা ১২ মাসের জন্য প্রতিটি ৩৪০ টাকায় একটি মাসিক রিচার্জেবল পাস পেতে পারেন, তবে তা শুধু ১ টি টোল প্লাজার জন্য খরচ। কিন্তু বার্ষিক পাস সব ন্যাশনাল হাইওয়ে সীমাহীন যাতায়াতের জন্য কার্যকরী এবং সাশ্রয়ী হবে বলে কেন্দ্রের তরফে দাবী করা হয়েছে। পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের মোট টোল থেকে পাওয়া রেভিনিউ-র অঙ্ক ৫৫ হাজার কোটি টাকা। তার মধ্যে ৮ হাজার কোটি এসেছে প্রাইভেট গাড়ি ব্যবহারকারীদের কাছ থেকে। জানা যাচ্ছে, বার্ষিক টোল পাসের (Toll Pass)দাম বছরে ১৩ হাজার টাকা হতে পারে, আর ১৫ বছরের জন্য ‘লাইফটাইম টোল পাস’র দাম হতে পারে আনুমানিক ৩০ হাজার টাকা।

Related articles

সোহমের হার, খারাপ ফল তৃণমূলের টলি প্রার্থীদের, জিতলেন রুদ্রনীল

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই তারকাদের ঢল নামে ঘাসফুল শিবিরে। টলিউড তারকাদের ভোটের লড়াইয়ে নামায় তৃণমূল। ২০১১...

ফের অতিসক্রিয়তা! গণনা শেষের আগেই ‘সোনার বাংলা’র জয়গান রাজ্যপালের 

কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাজভবন থেকে রাজ্যপাল আর এন রবির অভিনন্দন বার্তা। রাজ্যের বিধানসভা নির্বাচনের ।ফলাফল কমিশনের ঘোষণার...

EVM-এ কারচুপির অভিযোগ: আদালতে যাওয়ার হুঁশিয়ারি তাপসী-অখিলের

বাংলায় ১৫ বছরের তৃণমূল (TMC) শাসনের অবসান! পদ্ম-শিবিরের ক্ষমতা দখলের ইঙ্গিতের মধ্যেই ‘EVM কারচুপি’র অভিযোগে সরব হলেন তৃণমূল...

জবরদস্ত প্রচারেও হল না শেষ রক্ষা! এবারও পরাজিত বামেদের তরুণ তুর্কিরা 

জবরদস্ত প্রচার করলেও মানুষের মন জিততে পারলেন না সিপিএম-এর তরুণ তুর্কিরা। স্লোগান থেকে গান, হেঁটে-গাড়িতে ঘোরা থেকে সোশ্যাল...