Thursday, June 4, 2026

ফুটবলকে বিদায় মার্সেলোর, আবেগঘন বার্তা রোনাল্ডো-নেইমারের

Date:

Share post:

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ব্রাজিলিও তারকা মার্সেলো। নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা জানান ব্রাজিলীয় ডিফেন্ডার। ক্লাব কেরিয়ারে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৫টি ট্রফি জিতেছেন এই ফুটবলার। ব্রাজিলের হয়ে খেলেছেন ৫৮টি ম্যাচ। মার্সেলোর অবসরের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। শুভেচ্ছা জানিয়েছেন নেইমার জুনিয়র। শুভেচ্ছা জানিয়েছেন এক সময়ের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও।

২০০৭ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সে থেকে মাদ্রিদে আসেন ব্রাজিলীয় ডিফেন্ডার। মাদ্রিদের ১৫ বছরের কেরিয়ারে ২৫টি ট্রফি জিতেছেন মার্সেলো। যার মধ্যে আছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছটি লা লিগা খেতাব। ২০২১-এ তাঁকে মাদ্রিদের অধিনায়ক করা হয়। ক্লাবের ১১৭ বছরের ইতিহাসে সেবারই প্রথম স্পেনের বাইরে কোনও ফুটবলারকে নেতৃত্বের আর্মব্যান্ড দেওয়া হয়। ২০২১-২২ মরশুমের শেষে গ্রিসের অলিম্পিয়াকোসে সই করেন মার্সেলো। পাঁচ মাস পরে চুক্তিভঙ্গ করেন। পরে চলে আসেন ছোটবেলার ক্লাব ফ্লুমিনেন্সে। ২০০৬ সাল থেকে ব্রাজিলে খেলছেন মার্সেলো। ২০১৮ সালে শেষবার দেশের জার্সি গায়ে নামেন তিনি।

মার্সেলোর বিদায়ে রিয়াল মাদ্রিদের তরফে বলা হয়, “মার্সেলো আমাদের ইতিহাসের অঙ্গ ও কিংবদন্তিদের মধ্যে অন্যতম।“ অন্যদিকে রোনাল্ডো লিখেছেন, “আমরা একসঙ্গে বহু সময় কাটিয়েছি। কত অসাধারণ ম্যাচ জিতেছি। সব কিছুর জন্য ধন্যবাদ। নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাই।“

নেইমার সোশ্যাল মিডিয়ায় লেখেন, তোমার সঙ্গে সময় কাটাতে পেরে গর্বিত। গর্বিত তুমি ব্রাজিলিয়ান। তোমার সঙ্গে প্রত্যেকটা মুহুর্ত উপভোগ করেছি।“

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং, ম্যাচের সেরা হয়ে কী বললেন টিম ইন্ডিয়ার নতুন সহ-অধিনায়ক ?

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...