Saturday, March 21, 2026

কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু একাধিকের!

Date:

Share post:

শুক্রবার দুপুরে কল্যাণীর রথতলা এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। বাজি কারখানায় আগুন (Explosion in fire cracker factory in Kalyani)লেগে এই দুর্ঘটনা বলে খবর। প্রাথমিকভাবে ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকর্মীদের আগুন নেভাতে সমস্যা হচ্ছে বলে খবর। গোটা ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে নদিয়ার এসপি (SP)এবং কল্যাণী থানার পুলিশ পৌঁছেছে। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রা। ঠিক কী করে ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়রা বলছেন, বিস্ফোরণের ফলে কারখানার দেওয়াল ভেঙে পড়ে। তাতে কেউ আটকে রয়েছে কি না, তা নিশ্চিত করতে জোরকদমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় গোটা বাজি কারখানা উড়ে গিয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আতসবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগার কারণেই এই বিস্ফোরণ ঘটছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, মৃত্যু সবসময়ই দুঃখজনক। এই দুর্ঘটনা কেন ঘটল সবটা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু এই নিয়ে বিরোধীদের মন্তব্য প্রকৃত অর্থে শকুনের রাজনীতি। তিনি বলেন, এটা তো সিপিএম জমানার আর ডি এক্স বোঝাই বিস্ফোরণে বউবাজারে বাড়ি উড়ে যাওয়ার ঘটনা নয়। বাম আমলে মহাকরণের ঢিল ছোড়া দূরত্বে জঙ্গি কারকলাপ চলত, মদত দিত সিপিআইএম। বিজেপি শাসিত রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণ হয়েছে। তাই এই নিয়ে রাজনীতি করার আগে বিরোধীরা নিজেদের এলাকা, রাজ্যে তাকিয়ে দেখুন, কটাক্ষ কুণালের।

Related articles

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...