Saturday, June 27, 2026

দু’এক দিনের মধ্যেই শুটিং শুরু হবে! টলি-পাড়ার বৈঠক শেষে জানালেন মন্ত্রী ইন্দ্রনীল-অরূপ

Date:

Share post:

ফেডারেশন ও ডিরেক্টরস গিল্ডের সংঘাতে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পরিচালকরা জানায় যে তাঁরা ‘অপমানিত’ বোধ করায় ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই আশঙ্কা বাড়ছিল, তাহলে কি শুক্রবার থেকে লাইট- ক্যামেরা- অ্যাকশনের চেনা ছবিটা দেখা যাবেনা স্টুডিও পাড়ায়? সেই উপলক্ষেই শুক্রবার সন্ধেবেলা দুই পক্ষের সঙ্গে কথা বলতে হাজির হন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস। আলোচনা শেষে মিলল কি সমাধান সূত্র? কী বললেন মন্ত্রী ইন্দ্রনীল সেন?

এদিন বৈঠকের পর মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘খুব দ্রুততার মধ্যে ১-২ দিনের মধ্যেই কাজ শুরু হবে। কয়েকজন পরিচালক নিজেদের প্রত্যাহার করেছিলেন। একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা হয়েই থাকে’। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘ভুল বোঝাবুঝি হয়েছে। দু-এক দিনের মধ্যে কাজ শুরু হবে। কোনও ধর্মঘট ছিল না। গুটিকয়েক পরিচালক শ্যুটিং করেননি। সিংহভাগই সমর্থন করেছেন। ৩৭টি প্রজেক্টের মধ্যে ৪টির কাজ হয়নি। একান্নবর্তী বৃহৎ পরিবার সমস্যা ছিল, সমস্যা থাকবে। শ্যুটিং খুব শীঘ্রই শুরু হবে’। প্রায় ২ ঘন্টা আলোচনার পর বেরিয়ে আসেন ডিরেক্টর্স গিল্ডের সম্পাদক সুদেষ্ণা রায়। যদিও তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনও কথা বলতে চাননি। সমস্ত পরিচালকদের সঙ্গে কথা বলে তারা তাদের বক্তব্য জানাবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন- ৬ হাজার কোটি বিনিয়োগে শালবনিতে হবে পাওয়ার প্ল্যান্ট, খুশি জঙ্গলমহল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...