Friday, June 19, 2026

পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসকের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আচমকাই হৃদরোগে প্রয়াত হলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক রানা বিশ্বাস। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার অতিরিক্ত জেলাশাসকের প্রয়াণে শোকের ছায়া জেলা প্রশাসনের অন্দরেও।

পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক হিসেবে কর্মরত রানা বিশ্বাস জেলা প্রশাসনের অন্দরে কাজের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সেই কাজের মানুষের প্রয়াণে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (প্রাক্তন) ক্যাডারের একজন সদস্য ছিলেন রানা বিশ্বাস। তিনি শুধু একজন দুর্দান্ত অফিসারই ছিলেন না, একজন নিখুঁত ভদ্রলোকও। তাঁর প্রয়াণে আমরা মর্মাহত। তাঁর শোকস্তব্ধ পরিবার পরিজনের প্রতি আমার সমবেদনা।

দীর্ঘদিন ধরেই নানাবিধ রোগে ভুগছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। রানা বিশ্বাস অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দফতরের কর্মীদের মধ্যেও।

আরও পড়ুন- বাজি বিস্ফোরণ কাণ্ডের পর থমথমে কল্যাণী, আজ ঘটনাস্থলে ফরেনসিক দল

 

 

 

 

Related articles

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...