Sunday, May 17, 2026

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ: বিশ্ব বাজারের দিকেই তাকিয়ে RBI, অর্থমন্ত্রী!

Date:

Share post:

দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় বাজেট কোনও দিশা দেখাতে পারেনি। রেপো রেট কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। তা সত্ত্বেও যে সাধারণ মানুষকে মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানে স্বস্তি দেওয়া সম্ভব নয়, হাড়ে হাড়ে টের পেয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর (RBI Governor)। ফলে বিশ্ব অর্থনীতির দিকেই যে ভারতকে তাকিয়ে থাকতে হবে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Nirmala Sitharaman) পাশে বসিয়ে সেই বার্তাই দিলেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা (Sanjay Malhotra)।

মোদি সরকারের ভ্রান্ত অর্থনীতির কারণে যে সাধারণ মানুষ থেকে শিল্পক্ষেত্রে নগদ অর্থের (liquid cash) অভাব তৈরি হয়েছে তা কার্যত মেনে নিলেন আরবিআই (RBI) গভর্নর। চলতি অর্থবর্ষে সেই ঘাটতি মেটাতে সঞ্জয় মালহোত্রার প্রতিশ্রুতি, আরবিআই অত্যন্ত দ্রুততা ও কর্মদক্ষতার সঙ্গে আর্থিক ক্ষেত্রগুলিতে নগদ অর্থের যোগান দেবে। ইতিমধ্যেই রেপো রেট (repo rate) কমানোয় স্পষ্ট হয়ে গিয়েছিল ব্যাঙ্ক সহ আর্থিক ক্ষেত্রগুলিতে মানুষের আস্থা ফেরানোর প্রবল চেষ্টা চালাচ্ছে আরবিআই। সেই সঙ্গে টাকার মূল্য নিয়ে নতুন কোনও লক্ষ্য আলাদাভাবে আরবিআই যে তৈরি করেনি, তাও স্পষ্টভাবে বলে দেন মালহোত্রা।

কিন্তু দেশে মুদ্রাস্ফীতি (inflation) কমবে কীভাবে? এদিন তার কোনও সদুত্তর দিতে পারেননি অর্থমন্ত্রী থেকে আরবিআই গভর্নর। সঞ্জয় মালহোত্রার (Sanjay Malhotra) দাবি, আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে স্থিতাবস্থা আসা উচিত, যার ফলে দেশের মুদ্রাস্ফীতি (inflation) নিয়ন্ত্রণে আসা উচিত।

এদিন আরবিআই গভর্নরের পাশে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তিনি আলাদাভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোনও বার্তা দিতে পারেননি। তাঁর দাবি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও উন্নয়নের অন্যান্য মাপকাঠিগুলিতে রিজার্ভ ব্যাঙ্ক ও সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ সহাবস্থান থাকে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...