Sunday, March 15, 2026

হাল ছাড়িনি: হাসপাতালের বেডে রুক্মিণী! কী হল ‘বিনোদিনী দাসী’র

Date:

Share post:

“হাল ছাড়িনি, লড়ছি“- হাতে স্যালাইনের সূচ ফোটানো ছবি দিয়ে এই কথা লিখে স্যোশাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করছেন পর্দার বিনোদিনী দাসী রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। ছবি দেখে চিন্তায় ভক্তকুল। কী হয়েছে রুক্মিণীর? বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছেন অভিনেত্রী। এই সঙ্গে চলছে ছবির প্রচার। ফলে কাবু হয়ে পড়েন। ভর্তি হতে হয় হাসপাতালে। তবে, সূত্রের খবর এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।

‘খাদান’ ছবির ৫০ দিনে সাফল্য উদ্‌যাপনে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করেন দেব। সেই অনুষ্ঠানেও কিছুটা দেরিতে রুক্মিণী। সে সময়েই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। শনিবার রাতে সমাজমাধ্যমে তাঁর শারীরিক অসুস্থতার কথা জানান অভিনেত্রী। সেই ছবি পোস্ট করে দ্রুত আরোগ্য কামনা করেন ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় (Ramkamal Mukharjee)। লেখেন, “রুক্মিণী তুমি এক জন যোদ্ধা। আমাদের ছবির সংলাপটা মনে আছে, ‘এই জেদটা কোনও দিন ছাড়িস নে“।
আরও খবর: ফের  উত্তপ্ত ভাঙড়,  সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে  গুলি দুষ্কৃতীদের  

সূত্রের খবর, শারীরিক দুর্বলতার কারণেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হন রুক্মিণী (Rukmini Moitra)। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। জ্বরের কারণেই বেশি দুর্বল হয়ে পড়েছিলেন বলে জানান অভিনেত্রী। সমাজমাধ্যমে অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...