Friday, May 15, 2026

মানবিক নেহরা, ছোটবেলার কোচের পাশে প্রাক্তন পেসার, কিনে দেন বাড়ি

Date:

Share post:

কোচকে ঘর ছাড়তে বলেছিল বাড়িওয়ালা। সেকথা জানতে পেরে ছোটবেলার কোচকে বাড়ি কিনে দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে সদ্য প্রকাশিত এক বইয়ে। খেলোয়াড়দের মানবিক রূপ বহু ক্ষেত্রেই দেখতে পাই আমরা। এবার তার ব্যাতিক্রম হল। কোচ তারক সিংকে বাড়ি কিনে দেন আশিস। এক সাংবাদিকের লেখা বইয়ে জানা গিয়েছে নেহরার এই বাড়ি কিনে দেওয়ার কথা।

আশিস নেহরার ছোটবেলার কোচ তারক সিং। তিনি দিল্লির সনেট ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা। যে ক্লাবে খেলেই বড় হয়েছেন , শিখর ধাওয়ান ,ঋষভ পন্থও। সাংবাদিকের বইয়ে জানা গিয়েছে নেহরার এই বাড়ি কিনে দেওয়ার কথা। সেখানে জানান হয়েছে, ভারতের প্রাক্তন পেসার আশিস নেহরা জানতে পেরেছিলেন যে, তারক সিং-এর বাড়িওয়ালা ঘর ছাড়ার নোটিস দিয়েছেন । সেটা জানার পরেই বাড়ি খুঁজতে শুরু করেন নেহরা। দেরি করে অনুশীলনে যেতেন ওই সময়। একদিন দেরি করে অনুশীলনে যাওয়ার পর কোচ জিজ্ঞেস করেন, কেন রোজ দেরি হচ্ছে আসতে। নেহরা তখন তাঁর হাতে চাবি ধরিয়ে দেন। জানান কোচের জন্য বাড়ি কিনেছেন তিনি।

ভারতের অন্যতম সেরা কোচ মনে করা হয় তারককে। ১৯৬৯ সালে মাত্র ১৯ বছর বয়সে সনেট ক্রিকেট ক্লাব তৈরি করেছিলেন তিনি। যে ক্লাব থেকেই নেহরা, আকাশ চোপড়া, অঞ্জুম চোপড়া, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটারের জন্ম হয়েছে। ২০০১ সালে তারককে ভারতের মহিলা দলের কোচ করা হয়। এক বছরের জন্য সেই দায়িত্ব সামলেছিলেন তিনি।

আরও পড়ুন- রোহিতের সমালোচনায় কপিল দেব, কী বললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ?

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...