Thursday, May 14, 2026

দায়িত্ব পালনে ব্যর্থ, বিরোধীদের চাপে বিধানসভা অধিবেশনের আগেই পদত্যাগ মনিপুরের মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

জাতিদাঙ্গায় অশান্ত মনিপুরের (Manipur) পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ বিজেপি সরকার (BJP)। সোমবার থেকে বিধানসভা অধিবেশনে (Manipur Assembly Session) সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে ব্যর্থ হওয়ার আশঙ্কায়, অবশেষে সংঘর্ষের ৬৪৯ দিন পর পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে আলোচনার পর রবিবার তাঁর আচমকা পদত্যাগে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তাহলে কি দলীয় বিধায়কের আস্থা হারানোর জেরে এই সিদ্ধান্ত, নাকি বিজেপির শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক সমীকরণের কারণে সরে যেতে হল বীরেনকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

২০২৩-এর ৩ মে থেকে কুকি আর মেতেই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয় উত্তর-পূর্বের রাজ্য। মহিলাদের বিবস্ত্র করে নগ্ন অবস্থায় রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার মতো নক্কারজনক ঘটনা ঘটলেও বিজেপির তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে ডবল ইঞ্জিন রাজ্যের এই নারী হেনস্থা নিয়ে একটা শব্দ খরচ করতে শোনা যায়নি। তবে মনিপুরের রাজনৈতিক মহলের অন্দরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল বিধায়কদের।দলীয় বিধায়কদের আস্থা হারিয়ে ফেলেছেন বীরেন। বিশেষ করে তার স্বজাতি মেতেই বিধায়করা পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছেন। ৬০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ৩১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। সেখানে বীরেনের পাশে বর্তমানে আছেন মাত্র ১৫ জন বিধায়ক। তাঁদের মধ্যে আবার জেডিইউ এবং নির্দল বিধায়কেরাও আছেন। তাহলে বিধানসভা অধিবেশন শুরু হতেই বিরোধীদের প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারার ভয়ে এই সিদ্ধান্ত? পরিস্থিতি টালমাটাল বোঝা মাত্রই বিরোধীদের চাপের কাছে নতি স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে বীরেনকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয় বলে খবর। অবশেষে রবিবার রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...