Thursday, May 14, 2026

গাড়ি রাখা নিয়ে বচসা, জাতীয় স্তরে পদকজয়ী পাওয়ার লিফটারকে লক্ষ্য করে গু.লি

Date:

Share post:

মর্মান্তিক ঘটনা ক্রীড়া জগৎ-এ। গাড়ি রাখা নিয়ে বচসা। তারপরই চলল গুলি। ঘটনাটি হরিয়ানার সোনীপতের। জানা যাচ্ছে, গাড়ি রাখা নিয়ে শুরু হয় বচসা। তারপরই জাতীয় স্তরে পদকজয়ী পাওয়ার লিফটারকে লক্ষ্য করে পর পর পাঁচটি গুলি এক ব্যক্তির। জানা যাচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। মৃত পাওয়ার লিফটারের নাম বংশ।

জানা যাচ্ছে, রবিবার দুপুরে সোনীপতের প্রগতি নগরে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন বংশ। রাস্তার এক কোণে রেখেছিলেন নিজের বাইকটি। কিছুক্ষণ পর গাড়ি নিয়ে সেখানে আসেন কুলদীপ নামে এক ব্যক্তি। বংশের বাইকের কাছে এসে সমানে গাড়ির হর্ন বাজাতে থাকেন। শুরু হয় চিৎকার-চেঁচামেচিও । আওয়াজ পেয়ে বাইরে আসেন বংশ। আসেন তাঁর দুই বন্ধুও। কুলদীপের বক্তব্য , বংশ যে ভাবে গাড়ি রেখেছেন তাতে রাস্তা আটকে গিয়েছে। তিনি গাড়ি নিয়ে যেতে পারছেন না। বংশ তাঁকে বোঝানোর চেষ্টা করেন, গাড়ি যাওয়ার মতো জায়গা ছেড়েই বাইক রেখেছেন বলে জানান বংশ। কিন্তু বংশের কথায় কান না দিয়ে চিৎকার করতে থাকেন কুলদীপ। এরপর গাড়ি থেকে বন্দুক নিয়ে এসে বংশকে লক্ষ্য করে পর পর পাঁচটি গুলি করেন কুলদীপ। দু’টি গুলি লাগে বংশের পেটে। একটি করে গুলি লাগে তাঁর বুকে, মুখে এবং পিঠে। সঙ্গে সঙ্গে বংশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

২০২৩ সালে জেলা স্তরের প্রতিযোগিতায় ৭৪ কেজি বিভাগে সোনা জেতেন। ২০২৪ সালে দিল্লিতে আয়োজিত জাতীয় পাওয়ার লিফটিংয়ে রুপো পান।

আরও পড়ুন- ফের ডার্বি জয় বাগানের, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগে লাল-হলুদকে হারাল ১-০ গোলে

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...