Friday, May 15, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আগামি বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নামছে ভারত। আর এই ম্যাচে নামার আগে বিরাট উদ্যোগ টিম ইন্ডিয়ার। অঙ্গদান প্রকল্পে সমর্থকদের যোগ দিতে উৎসাহ দিলেন বিরাট কোহলি, কে এল রাহুল , শুভমন গিল-সহ ভারতীয় ক্রিকেটারেরা। সম্প্রতি আইসিসি উদ্যোগ নিয়ে এই কর্মসূচি চালু করেছে। নাম দেওয়া হয়েছে ‘ডোনেট অর্গান্স, সেভ লাইভস’। আর সেই কর্মসূচির অংশ হিসাবেই প্রচার টিম ইন্ডিয়া। যেই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২) মর্মান্তিক ঘটনা ক্রীড়া জগৎ-এ। গাড়ি রাখা নিয়ে বচসা। তারপরই চলল গুলি। ঘটনাটি হরিয়ানার সোনীপতের। জানা যাচ্ছে, গাড়ি রাখা নিয়ে শুরু হয় বচসা। তারপরই জাতীয় স্তরে পদকজয়ী পাওয়ার লিফটারকে লক্ষ্য করে পর পর পাঁচটি গুলি এক ব্যক্তির। জানা যাচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। মৃত পাওয়ার লিফটারের নাম বংশ।

৩) ফের ডার্বির রং সবুজ-মেরুন। এদিন ফের ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের জোনাল গ্রুপ স্টেজে লাল-হলুদের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল টংসিনয়ের। তবে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল লাল-হলুদ। পেনাল্টি সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে পেনাল্টি মিস করেন জোসেফ জাস্টিন।

৪) আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ? এই প্রশ্নটাই ঘুরে বেরাচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ বর্ডার-গাভাস্কর ট্রফির সিডনি টেস্টে চোটের কারণে খেলতে পারেনি ভারতীয় পেসার। মাঠ ছাড়তে হয় তাঁকে। এমনকি নেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও। এরপরই প্রশ্ন উঠছে বুমরাহর খেলা নিয়ে। জানা যাচ্ছে এই মুহুর্তে এনসিএতে রয়েছেন বুমরাহ। আর এবার বুমরাহকে নিয়ে মুখ খুল দলের সতীর্থ রবীন্দ্র জাদেজা।

৫) অবশেষে রানের খরা কেটেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন হিটম্যান। ৯০ বলে খেলেছেন ১১৯ রানের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই রান যে স্বস্তির তা স্বীকার করে নিলেন রোহিত। বললেন, এ ভাবেই খেলতে চাই। নেমে দলকে জেতাতে চাই।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নামার আগে বিরাট উদ্যোগ টিম ইন্ডিয়ার

 

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...